ট্রেনের কামরায় ঝুড়ি খুলতেই শিউরে উঠলেন যাত্রীরা, ভেতরে কুণ্ডলী পাকানো দুই দানব!

ট্রেনের কামরায় ঝুড়ি খুলতেই শিউরে উঠলেন যাত্রীরা, ভেতরে কুণ্ডলী পাকানো দুই দানব!

 

ট্রেনে উদ্ধার দুটি বিশাল অজগর, চাঞ্চল্য বেলদায়

নিজস্ব প্রতিবেদন, বেলদা: খড়গপুর–জাজপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানোর সময় দুটি বিশাল অজগর সাপ উদ্ধার করল রেল পুলিশ। বৃহস্পতিবার বেলদা স্টেশনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রেল সূত্রে জানা গিয়েছে, নিয়মিত রুটিন তল্লাশির অংশ হিসেবে বৃহস্পতিবার খড়গপুর–জাজপুর এক্সপ্রেসে অভিযান চালায় রেল পুলিশ। ট্রেনের একটি কামরায় দুটি সন্দেহজনক ঝুড়ি পড়ে থাকতে দেখে পুলিশকর্মীদের সন্দেহ হয়। ঝুড়ি দুটি পরীক্ষা করতেই বেরিয়ে আসে দুটি বড়সড় অজগর সাপ।

ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত সাপ দুটিকে উদ্ধার করে রেল পুলিশ। পরবর্তীতে সেগুলিকে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। তবে জনবহুল ট্রেনে কীভাবে এবং কী উদ্দেশ্যে সাপ দুটি নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বন্যপ্রাণী পাচারের কোনো চক্র এর পেছনে সক্রিয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া সাপ দুটির উৎস এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। যাত্রীবাহী ট্রেনে এমন বিরল ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *