গালিভারের উপকথা নয়, ইরানের এই গ্রামে কেন মাথা নিচু করে ঢুকতে হয় বাসিন্দাদের!
November 10, 20267:25 pm

ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত প্রায় ১৫০০ বছরের পুরোনো মাখুনিক গ্রাম বিশ্বজুড়ে ‘লিলিপুট গ্রাম’ হিসেবে পরিচিত। অতীতে পুষ্টিহীনতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে এখানকার মানুষের গড় উচ্চতা ছিল মাত্র তিন ফুট। সেই সময় তৈরি তিন থেকে সাড়ে তিন ফুট উচ্চতার প্রাচীন মাটির ঘরগুলো আজও টিকে আছে, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এখানকার বাসিন্দাদের উচ্চতা স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে গ্রামটি পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। অদ্ভুত এই বসতি ও তাদের জীবনধারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে, যা পর্যটকদের নতুন গন্তব্য হিসেবে গ্রামটিকে পরিচিত করে তুলছে।