শ্রীলঙ্কার সামনে মরণ-বাঁচন লড়াইয়ে পাকিস্তান! সেমিফাইনালের টিকিট কি পাবে বাবর আজমের দেশ?

শ্রীলঙ্কার সামনে মরণ-বাঁচন লড়াইয়ে পাকিস্তান! সেমিফাইনালের টিকিট কি পাবে বাবর আজমের দেশ?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আজ মরণ-বাঁচন লড়াইয়ে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে পলেকেলেতে বড় ব্যবধানে জয়ই এখন বাবর আজমদের একমাত্র লক্ষ্য। তবে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের জন্য সেমিফাইনালের রাস্তা মোটেও সহজ নয়।

ইংল্যান্ড ইতিধ্যেই এই গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, টানা দুই হারে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও ঘরের মাঠে শেষ ম্যাচে জয় দিয়ে সম্মান রক্ষা করতে মরিয়া দাসুন শানাকার দল।

পাকিস্তানের ব্যাটিং লাইনে একমাত্র উজ্জ্বল নাম সাহিবজাদা ফরহান। টুর্নামেন্টে ৭০.৭৫ গড়ে ২৮৩ রান করে একাই লড়াই চালাচ্ছেন তিনি। তবে অধিনায়ক সালমান আগা, সাইম আইয়ুব এবং খোদ বাবর আজমের ব্যাটে রানের খরা চিন্তায় রেখেছে ম্যানেজমেন্টকে। অলরাউন্ডার শাদাব খান ও ফখর জামানের ওপর বড় ভরসা রাখছে দল। বোলিংয়ে উসমান তারিকের ১০ উইকেট শিকার এবং শাহিন শাহ আফ্রিদির ফর্মে ফেরা পাকিস্তানের জন্য কিছুটা স্বস্তির খবর।

অন্যদিকে, আসরের সহ-আয়োজক শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করলেও জিম্বাবুয়ে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে টানা হেরে বিদায় নিয়েছে। পাথুম নিসাঙ্কার শতরান ছাড়া লঙ্কান ব্যাটিংয়ে আর কোনো উল্লেখযোগ্য ধারাবাহিকতা দেখা যায়নি। বোলিং বিভাগও প্রতিপক্ষকে চাপে ফেলতে ব্যর্থ হচ্ছে বারবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *