শূণ্য রানে ফেরার হ্যাটট্রিক থেকে বিশ্বকাপ ফাইনালের নায়ক হয়ে ওঠার নেপথ্যে কারা

শূণ্য রানে ফেরার হ্যাটট্রিক থেকে বিশ্বকাপ ফাইনালের নায়ক হয়ে ওঠার নেপথ্যে কারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে টানা তিনটি ম্যাচে খাতা খুলতে ব্যর্থ হয়ে চরম সমালোচনার মুখে পড়েছিলেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে মাত্র ১৮ বলে বিধ্বংসী অর্ধশতক হাঁকিয়ে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এই কঠিন সময়ে নিজের মানসিক লড়াই এবং ঘুরে দাঁড়ানোর রহস্য সম্প্রতি ফাঁস করেছেন এই বাঁহাতি ব্যাটার।

অভিষেক জানান, দুঃসময়ে কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং মেন্টর যুবরাজ সিংয়ের অগাধ আস্থা তার কেরিয়ার বাঁচিয়েছে। তাদের পরামর্শে নিজের আক্রমণাত্মক খেলার ধরন না বদলে মানসিকভাবে শক্ত থাকাই ছিল বড় শিক্ষা। সাফল্যের দিনে ভেসে না গিয়ে এবং ব্যর্থতায় ভেঙে না পড়ে শান্ত থাকাই এখন অভিষেকের মূল মন্ত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *