শোয়েব মালিককে টপকে এশিয়ায় শীর্ষে কোহলি! আইপিএলে রান তাড়ার অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কিং বিরাটের

শোয়েব মালিককে টপকে এশিয়ায় শীর্ষে কোহলি! আইপিএলে রান তাড়ার অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কিং বিরাটের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ব্যাট হাতে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের ১৩,৫৭১ রানের রেকর্ড ভেঙে এখন এশিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মাত্র ৪১৫টি ম্যাচ খেলে ১৩,৬১২ রান সংগ্রহ করে কোহলি এখন বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ রানশিকারি। তালিকায় তাঁর সামনে রয়েছেন কেবল ক্রিস গেল, পোলার্ড ও ওয়ার্নারের মতো মহাতারকারা। শুধু এশিয়ান রেকর্ডই নয়, আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে রান তাড়া করতে নেমে ৪০০০ রানের গণ্ডি ছুঁয়ে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন আধুনিক ক্রিকেটের এই ‘রান মেশিন’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *