টিফো বিতর্কে মোহনবাগান প্রেসিডেন্টের তোপে ইস্টবেঙ্গল!

টিফো বিতর্কে মোহনবাগান প্রেসিডেন্টের তোপে ইস্টবেঙ্গল!

জামশেদপুর এফসির বিরুদ্ধে গত ৪ এপ্রিল ম্যাচের পর পুলিশ ও সমর্থকদের হাতে মোহনবাগান সমর্থকদের প্রহৃত হওয়ার ঘটনাকে সমর্থন জানিয়ে পোস্টার প্রদর্শন করায় বিতর্কের মুখে ইস্টবেঙ্গল সমর্থকরা। যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ ‘ওয়েল ডান জামশেদপুর পুলিশ। আসছে বছর আবার হবে’ লেখা একটি টিফো প্রদর্শন করে এই হিংসাত্মক ঘটনার প্রশংসা করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মোহনবাগান প্রেসিডেন্ট দেবাশিস দত্ত। তিনি ইস্টবেঙ্গল সমর্থকদের এমন আচরণের কড়া সমালোচনা করে জানিয়েছেন, ব্যানারে ব্যবহৃত এই ভাষা কেবল মোহনবাগান ক্লাব নয়, বরং গোটা বাংলার জন্যই চরম অপমানজনক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *