শেষবার নীল-সাদা জার্সিতে মেসি, জানা গেল বিদায়ী ম্যাচের দিনক্ষণ!
September 16, 20261:40 pm

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মাত্র দু’সপ্তাহের মাথায় ফুটবলপ্রেমীদের জন্য এল এক বিরাট খবর। নীল-সাদা জার্সি গায়ে আরও একবার মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি। ঘরের মাঠের সমর্থকদের সামনে ফুটবল জাদুকরকে যোগ্য সম্মান জানাতে একটি বিশেষ প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আগামী ৬ অক্টোবর আফ্রিকার দেশ বেনিনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বজয়ীরা। নিজের দেশের গ্যালারি ভর্তি দর্শকদের সামনে এই ম্যাচটিই হতে চলেছে জাতীয় দলের হয়ে মেসির শেষ উপস্থিতি। ক্যারিয়ারের দীর্ঘ সফর শেষে ঘরের মাঠ থেকেই ভক্তদের চূড়ান্ত বিদায় জানাবেন এলএমটেন।