৬ মাসেই ভেঙে গেল বাগদান, আলাদা হলেন পৃথ্বী শ ও আকৃতি

৬ মাসেই ভেঙে গেল বাগদান, আলাদা হলেন পৃথ্বী শ ও আকৃতি

বাগদানের মাত্র ছয় মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ এবং তাঁর বাগদত্তা আকৃতি আগরওয়াল। ১৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই সম্পর্কের ইতি টানার কথা আনুষ্ঠানিকভাবে জানান আকৃতি।

পোস্টে আকৃতি জানান, ভবিষ্যতের লক্ষ্য ও ব্যক্তিগত জীবনের পরিকল্পনা মিলছিল না বলেই পারস্পরিক আলোচনার মাধ্যমে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। সম্পর্ক ভাঙলেও একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, এই কঠিন সময়ে কোনওরকম গুজবে কান না দিয়ে তাঁদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার জন্য নেটিজেনদের কাছে অনুরোধ জানান আকৃতি।

এই বিচ্ছেদ নিয়ে পৃথ্বী শ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আকৃতির সঙ্গে তাঁর সিংহভাগ ছবি মুছে ফেলেছেন তিনি, কেবল বাগদানের ছবিটিই এখনও রেখে দিয়েছেন।

চলতি বছর মার্চে বাগদানের ছবি পোস্ট করে নিজেদের সম্পর্কের কথা সামনে এনেছিলেন এই জুটি। এর আগে ভারতীয় দল ও আইপিএল থেকে পৃথ্বী বাদ পড়ার সময়ে আকৃতির একাধিক সমর্থনসূচক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই তাঁদের সম্পর্কের চর্চা শুরু হয়। চলতি বছরের জুলাই মাস থেকেই তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গিয়ে থামল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *