এশিয়ান গেমসে ভারতের ইতিহাস! শুটিংয়ে প্রথমবার সোনা জিতে বাজিমাত নীরুর
September 29, 20265:20 pm

জাপানে চলমান এশিয়ান গেমসে ট্র্যাপ ইভেন্টে ইতিহাস গড়লেন ভারতীয় শুটার নীরু ধান্ডা। মহিলাদের ব্যক্তিগত ‘ট্র্যাপ’ ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে তিনি ঐতিহাসিক স্বর্ণপদক জয় করেছেন।
ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত বিভাগেও রৌপ্যপদক জিতেছেন তিনি। নীরু, অসীমা আহলাওয়াত ও মনীষা কীরকে নিয়ে গঠিত ভারতীয় দলটি এই ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে দেশকে জোড়া সাফল্য এনে দেয়।