সময় নষ্ট করলেই কাটা যাবে ৫ রান! ক্রিকেটে ১০ বড় পরিবর্তন ICC-র

সময় নষ্ট করলেই কাটা যাবে ৫ রান! ক্রিকেটে ১০ বড় পরিবর্তন ICC-র

ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর! ছেলে এবং মেয়েদের ক্রিকেটে একগুচ্ছ নিয়মে পরিবর্তন আনল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ব্যাটার থেকে বোলার—সবার জন্যই ১ অক্টোবর থেকে চালু হয়ে গেল একাধিক নতুন নিয়ম। একসঙ্গে মোট ১০টি গুরুত্বপূর্ণ নিয়মে বদল এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

দেখে নিন এক নজরে প্রধান নিয়ম বদলগুলি:

  • সময় নষ্ট করলেই ৫ রান পেনাল্টি: একই ইনিংসে কোনো দল অকারণে তিনবার সময় নষ্ট করলে শাস্তি পেতে হবে। প্রথম ভুলে সতর্কবার্তা এবং দ্বিতীয়বারে চূড়ান্ত সতর্কতার পর, তৃতীয়বার ভুল করলে প্রতিপক্ষকে উপহার হিসেবে দেওয়া হবে অতিরিক্ত ৫ রান।
  • রান আউট ও স্টাম্পিংয়ে কড়া নজর: এখন থেকে শুধু উইকেটে বল ছোঁয়ালেই আউট হবে না। উইকেট ভাঙার সময় বল ফিল্ডার বা উইকেটকিপারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল কি না, তা খতিয়ে দেখবেন আম্পায়াররা।
  • গোলাপি বলের নতুন নিয়ম: দুটি দলের অধিনায়ক সম্মত থাকলে দিনের আলোতেও গোলাপি বলে টেস্ট খেলা যাবে। তবে একবার দিনের টেস্টে গোলাপি বল ব্যবহার শুরু হয়ে গেলে, আর লাল বলে ফিরে যাওয়া যাবে না।
  • দিনের শেষ ওভারের খেলায় বদল: আগে টেস্টের দিনের শেষ ওভারে উইকেট পড়লে সাথে সাথে দিনের খেলা শেষ হয়ে যেত। নতুন নিয়ম অনুযায়ী, এখন শেষ ওভারে উইকেট পড়লেও পুরো ওভার শেষ করতে হবে।
  • মাঠে নামতে পারবেন কোচ: টি-টোয়েন্টি ম্যাচে ড্রিঙ্কস বিরতি এবং ১৫ মিনিটের বিরতির সময় দলের কোচ মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন।
  • মহিলা ক্রিকেটে বলের পরিবর্তন: আগে মহিলা ক্রিকেট ও জুনিয়ার ক্রিকেটে বলের ওজন ও মাপ এক ছিল। এখন থেকে পুরুষ, মহিলা এবং জুনিয়র—তিন ক্যাটাগরির ক্রিকেটেই বলের ওজন ও মাপে স্পষ্ট পার্থক্য থাকবে।
  • আম্পায়ারদের ক্ষমতা বৃদ্ধি: ওভার থ্রো-র ক্ষেত্রে নিয়মে পরিবর্তনের পাশাপাশি বল ‘সেটলড’ ঘোষণার ক্ষেত্রে মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *