২-০ হেরে এশিয়ার স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের
November 4, 20264:37 am

যে রোগে ইস্টবেঙ্গল আক্রান্ত সেটা এই ম্যাচেও সারল না। একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট। আর কার্যত তার জেরেই ঘরের মাঠে ওমানের ক্লাব আল সিবের কাছে ২-০ হেরে এশিয়ার স্বপ্ন শেষ হল লাল-হলুদ শিবিরের। গ্রুপে যে জায়গায় ইস্টবেঙ্গল ছিল তাতে এই ম্যাচ জিততেই হত। আল সিবের ঘরের মাঠে গিয়ে ১ পয়েন্ট তুলে এনেছিল তারা। তাই মনে হয়েছিল, নিজেদের ঘরের মাঠে পুরো ৩ পয়েন্ট তুলতে মরিয়া থাকবে হাবাসের ছেলেরা।