ফুটবল মাঠের রাজপুত্রের বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনাল্ডো!

ফুটবল মাঠের রাজপুত্রের বিদায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনাল্ডো!

 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ২৩ বছরের বর্ণময় বর্ণাঢ্য আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৫ নভেম্বর ২০২৬, আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা।

১৮ বছর ৬ মাস ১৫ দিন বয়সে কাজাখস্তানের বিরুদ্ধে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল রোনাল্ডোর। সেই শুরু। দীর্ঘ এই পথচলায় তিনি দেশকে এনে দিয়েছেন একাধিক সাফল্য। যার মধ্যে উল্লেখযোগ্য ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের নেশনস লিগ জয়।

অবসর বার্তায় আবেগপ্রবণ রোনাল্ডো বলেন, “পর্তুগালবাসীর কাছে আমার ৭ নম্বর জার্সিটা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এই জার্সিটা আমাদের সবার। ২৩ বছর ধরে এই জার্সি গায়ে চাপানো আমার কাছে পরম সৌভাগ্যের।” অবসরের সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন ছিল স্বীকার করে তিনি জানান, সিদ্ধান্তটি তিনি কেবল মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে নিয়েছেন।

নিজের সুদীর্ঘ কেরিয়ার নিয়ে রোনাল্ডোর উপলব্ধি, “এমন কিছু হার আছে, যা আজও যন্ত্রণা দেয়। ব্যর্থ হয়েছি, ভুগেছি। কিন্তু কখনও হাল ছাড়িনি।” তিনি আরও বলেন, “গোল একদিন ম্লান হয়ে যায়, ট্রফিগুলো মিউজিয়ামে বন্দি থাকে, রেকর্ডও ভেঙে যায়। কিন্তু মানুষের হৃদয়ের জায়গাটা সময় কখনও মুছে ফেলতে পারে না।”

দীর্ঘ যাত্রাপথে পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ ও পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জাতীয় সংগীতের মুহূর্তগুলোকে স্মরণ করে তিনি বলেন, “মাঠের লড়াই শেষ। মাথা উঁচু রেখেই বিদায় নিচ্ছি। পর্তুগালের হয়ে নিজের সর্বস্ব উজার করে দিয়েছি। ৭ নম্বর জার্সিটা পড়ে রইল, কিন্তু এটি পরার গর্ব আজীবন আমারই থাকবে।”

ফুটবল বিশ্বের এক বর্ণময় অধ্যায়ের এভাবেই যবনিকা পতন ঘটল। বিদায়বেলায় বিশ্বজুড়ে অগুনতি ফুটবলপ্রেমী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ফুটবলের এই চিরসবুজ তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *