আইপিএল কি শীতকালে আয়োজন করা সম্ভব? প্রশ্ন তুললেন জুহি চাওলা

আইপিএল কি শীতকালে আয়োজন করা সম্ভব? প্রশ্ন তুললেন জুহি চাওলা

আইপিএলের সময়সূচি পরিবর্তন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সাধারণত এপ্রিল-মে মাসে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও, এবার তা শীতকালে আয়োজনের পক্ষে সওয়াল করেছেন কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক জুহি চাওলা। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, কেন প্রতি বছর প্রচণ্ড গরমের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করতে হবে। তার মতে, আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রেখে জানুয়ারি মাসে আইপিএল আয়োজন করা হলে তা খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্যই স্বস্তিদায়ক হবে।

জুহি চাওলার দাবি, আইপিএল এখন বিশ্ব ক্রিকেটের ক্যালেন্ডারকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তাই টুর্নামেন্টের সময়সূচি পুনর্বিবেচনা করার সময় এসেছে। তার মতে, শীতকালে টুর্নামেন্টটি আয়োজিত হলে ক্রিকেটের মান এবং সার্বিক অভিজ্ঞতা আরও উন্নত হবে। আইপিএল যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়েছে, তাতে ক্যালেন্ডারে পরিবর্তন আনা এখন সময়ের দাবি বলেই মনে করছেন তিনি।

এর আগে প্রাক্তন আইপিএল প্রধান ললিত মোদীও একই ধরনের মত প্রকাশ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, আইপিএলের বিপুল রাজস্ব এবং জনপ্রিয়তার কারণে বিসিসিআই-এর অন্য কোনো ক্রিকেট বোর্ডের সূচির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। বরং বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোকেই আইপিএলের সূচি অনুযায়ী নিজেদের ক্যালেন্ডার তৈরি করা উচিত। ললিত মোদীর এই সুরেই এবার সুর মেলালেন জুহি চাওলা। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কি না, তা নিয়ে ক্রীড়ামহলে কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *