উৎসবের আগেই রাজ্য সরকারি কর্মীদের পকেটে বাড়তি টাকা আসছে

উৎসবের আগেই রাজ্য সরকারি কর্মীদের পকেটে বাড়তি টাকা আসছে

ডিএ বিতর্কের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। ২০২৬ সালের উৎসবের মরসুমকে সামনে রেখে অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম ভাতার অঙ্ক একধাক্কায় অনেকটা বাড়ানো হয়েছে। একইসাথে বাড়ানো হয়েছে বোনাস পাওয়ার যোগ্যতার বেতনের ঊর্ধ্বসীমাও।

বোনাস ও ভাতার নতুন সমীকরণ

  • অ্যাড হক বোনাস: গত বছরের ৬,৮০০ টাকা থেকে বাড়িয়ে এবার করা হয়েছে ৭,৪০০ টাকা। যাঁদের মাসিক বেতন ৪৬,০০০ টাকা পর্যন্ত, তাঁরাই এই সুবিধা পাবেন। আগে এই সীমা ছিল ৪৪,০০০ টাকা।
  • উৎসব অগ্রিম (Festive Advance): ২০,০০০ টাকার পরিবর্তে এখন থেকে ২২,০০০ টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া যাবে। এর জন্য বেতনের ঊর্ধ্বসীমা ৫২,০০০ থেকে বাড়িয়ে ৫৪,০০০ টাকা করা হয়েছে।
  • পেনশনভোগীদের সুবিধা: যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন ৪০,০০০ টাকার নিচে, তাঁরা ৩,৮০০ টাকা উৎসব ভাতা পাবেন। গত বছরের তুলনায় এটি ৩০০ টাকা বেশি।
  • অন্যান্য ক্ষেত্র: সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকার অধীনস্থ সংস্থার কর্মীরাও বর্ধিত এই সুবিধার আওতায় আসছেন। নির্দিষ্ট ক্ষেত্রে ৩,৫০০ টাকা পর্যন্ত বোনাস নির্ধারিত হয়েছে।

সুপ্রিম কোর্টের ২৫ শতাংশ ডিএ প্রদানের নির্দেশের আবহে রাজ্য সরকারের এই বোনাস বৃদ্ধি কর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *