মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা সাত দেশে, একযোগে ইরানের বিধ্বংসী হামলা

মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা সাত দেশে, একযোগে ইরানের বিধ্বংসী হামলা

নিউজ ডেস্ক

ইজরায়েল ও আমেরিকার হামলার পালটা জবাব দিতে এবার সরাসরি রণক্ষেত্রে নেমে পড়ল ইরান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক নিমেষে অগ্নিগর্ভ করে তুলে একযোগে সাতটি দেশে বড়সড় হামলা চালাল তেহরান। ইরানের এই ভয়াবহ প্রত্যাঘাতে কার্যত থমথমে গোটা বিশ্ব।

সূত্রের খবর, ইজরায়েলের রাজধানী তেল আভিভসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। তবে শুধু ইজরায়েলই নয়, ইরানের নিশানায় ছিল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোও। কাতার, বাহরিন, কুয়েত, জর্ডন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও ইরানের বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক সময়ে ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানের পর থেকেই বদলা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিল ইরান। সেই হুঁশিয়ারি যে কেবল কথার কথা ছিল না, এদিনের বিধ্বংসী আক্রমণেই তার প্রমাণ মিলল। সাতটি দেশে একযোগে এই সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে বড়সড় আন্তর্জাতিক সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *