নদীয়ার নবদ্বীপের তিন ছাত্রের কৃতিত্বে সেরা বিজ্ঞান মডেলের পুরস্কার বাংলা মাধ্যম নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের

নদীয়ার নবদ্বীপের তিন ছাত্রের কৃতিত্বে সেরা বিজ্ঞান মডেলের পুরস্কার বাংলা মাধ্যম নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের

অভিজিৎ সাহা, নদিয়া, নবদ্বীপ-

পাঁচ সেকেন্ডের বেশি চোখ বন্ধ থাকলেই সাইলেন্ট বাজিয়ে ড্রাইভারকে সতর্ক করে দেবে যে যন্ত্র, এমনই আবিষ্কার করল নদীয়ার নবদ্বীপের বকুলতলা হাইস্কুলের তিন ছাত্র।

খড়গপুর আইআইটি- র ৭৫তম বর্ষপূর্তি এবং খড়গপুর আইআইটির প্রাক্তনীদের সংস্থা বস্টন প্লেজ, পার্থ ঘোষ অ্যাকাডেমি অব লিডারশিপ এর রজত জয়ন্তী উপলক্ষে বিজ্ঞান বিষয়ে অনলাইন প্রতিযোগিতায় জাতীয় স্তরে সেরা পাঁচে স্থান করে নিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরের নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক সম্মেলন করে জানান গত ২৪ শে ফেব্রুয়ারি ২৬ খড়গপুর আইআইটি তে সর্বভারতীয় ইয়ুথ ট্যালেন্ট সার্চ সামিট ২০২৫ ২০২৬ জাতীয় স্তরে  অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিষয়ক অনলাইন  প্রতিযোগিতা।আলোচনার বিষয় ছিল কনসেপচুয়াল মিশনারী প্রপোজাল অন ইনোভেটিভ ডিজাইনিং থিঙ্কিং। সেখানে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় সহ ভারত বর্ষের মোট পাঁচ টি বিদ্যালয় অংশ গ্রহণ করেছিল।নবদ্বীপ বকুলতলা বিদ্যালয়ের তিনজন দশম ছাত্র যথা রুপ কুমার সাহা, অংকন দত্ত এবং আকাশ দেবনাথ  দুটি খেলনা গাড়ি এমন কিছু ইলেকট্রিক যন্তের মাধ্যমে তৈরি করেছে, যা রাস্তায় চলাচল করা যেকোনো যানবাহন এর চালকদের দুর্ঘটনার হাত থেকে মুক্তি দেবে। এমন একটি অত্যাধুনিক যন্ত্র তৈরী করা হয়েছে  যে,ওই যন্ত্র টি সাইরেন বাজিয়ে চালকের ঘুম পেলেই বা অবাঞ্চিত কোন জিনিস  সামনে পড়লেই চোখ খোলা মাত্রই  সতর্ক করবে এবং চালক দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবে। ১০ মিটারেরও বেশি দূরত্ব বজায় রেখে গাড়িটি সেই স্থানে দাঁড়িয়ে পড়বে। বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি দুপরে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা এক সাংবাদিক বৈঠকে বলেন স্মার্ট ভেইকেল অ্যাসিস্ট্যান্ট কম্বাইনিং ড্রাউজিনেস ডিটেকশন এন্ড অটোমেটিক ব্রেকিং বিষয়ের উপর কাজ করে,তাদের  মূল লক্ষ্য হলো যেকোন যানবাহন জনিত দুর্ঘটনাকে প্রতিরোধ করা।

আইটিআই খড়গপুর রিসার্চ পার্ক নিউটনের আয়োজিত রেনেসাঁ ২.০অনুষ্ঠানের সংবর্ধনাজ্ঞাপন করা হয়।  তাদের স্কুলের এই তিনজন ছাত্ররা যে পুরস্কার পেয়েছে তার জন্য নিজে যেমন গর্বিত তেমনি স্কুলের সকল শিক্ষিক,শিক্ষিকা ও ছাত্ররা এবং নবদ্বীপবাসী সকলেই ওই ছাত্রদের অভিনন্দন জানান এবং আগামী দিনে তারা আরো বড় রকমের সাফল্য অর্জন করে বিদ্যালয়ের নাম কে পশ্চিমবঙ্গ নদিয়া জেলার নবদ্বীপ বিধানসভা র নাম ভারত বর্ষে উজ্বল করবে এবং একমাত্র বাংলা মাধ্যম এই বিদ্যালয় এবং বাকি চারটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় অংশগ্রহণ করেছিল।

আগামী দিনে এই বিদ্যালয় থেকে বহু ছাত্র এরকম বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয় এর নাম যত্রতত্র ছড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন। কৃতি ছাত্রদের মধ্যে রূপ কুমার সাহা বলে আমার এক নিকট আত্মীয় পথ দুর্ঘটনায় মারা যায় এই বিষয়টি আমাকে খুব ভাবিয়ে তুলেছিল। তাই আমরা বন্ধুরা মিলে দু মাসের মধ্যেই এরকম একটি ভাবনা ভেবে এই কাজটি সম্পূর্ণ করলাম এবং আজ সেরা স্বীকৃতি পাওয়ার ফলে নিজেদের ধন্য মনে হচ্ছে। পাশাপাশি বিদ্যালয় সহ নবদ্বীপের নাম উজ্জ্বল হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *