বুট পরলেই ঢুকতে মানা! গ্রুপ-সি পরীক্ষায় এসএসসির কড়া নিয়মে শোরগোল

বুট পরলেই ঢুকতে মানা! গ্রুপ-সি পরীক্ষায় এসএসসির কড়া নিয়মে শোরগোল

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ১ মার্চ রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি গ্রুপ-সি নিয়োগ পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর আগেই কমিশনের একগুচ্ছ কড়া নির্দেশিকা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। স্বচ্ছতা বজায় রাখতে এবার পোশাক থেকে জুতো— সবেতেই জারি হয়েছে কড়া বিধিনিষেধ।

পরীক্ষাকেন্দ্রে ঢোকার ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম

  • জুতোয় নিষেধাজ্ঞা: পরীক্ষাকেন্দ্রে কোনোভাবেই বুট বা ঢাকা জুতো পরে ঢোকা যাবে না। পরীক্ষার্থীদের শুধুমাত্র হাওয়াই চটি বা চপ্পল পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
  • সময়সীমা: সকাল ১১টা ৪৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • কেন্দ্রীয় বাহিনী নিষিদ্ধ: পরীক্ষাকেন্দ্রের ভেতর কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। এই মর্মে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছেন এসএসসি চেয়ারম্যান।
  • অযোগ্যদের তালিকা: অযোগ্য প্রার্থীদের রুখতে প্রতিটি কেন্দ্রে ২৫০ জনের বেশি চিহ্নিত প্রার্থীর নামের তালিকা পাঠানো হয়েছে। যাতে কোনোভাবেই জালিয়াতি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
  • বিশেষ নজরদারি: ২০১৬ সালের গ্রুপ-সি নিয়োগে যাঁরা অযোগ্য হিসেবে প্রমাণিত, তাঁদের ওপর রাখা হয়েছে বিশেষ নজর।

আজকের এই গ্রুপ-সি পরীক্ষার অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আগামী ৮ মার্চের গ্রুপ-ডি পরীক্ষার রণকৌশল সাজাবে স্কুল সার্ভিস কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *