১ মার্চ থেকে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ব্যবহারের নিয়ম
March 1, 202610:24 am

সাইবার জালিয়াতি রুখতে ১ মার্চ থেকে দেশে কার্যকর হচ্ছে ‘সিম বাইন্ডিং’ ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী, মেসেজিং অ্যাপে ব্যবহৃত সিম কার্ডটি ফোনে সক্রিয় না থাকলে অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। গত বছর টেলিকম বিভাগ এই সংক্রান্ত যে ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল, তা ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ফলে এখন থেকে অ্যাকাউন্ট সচল রাখতে নির্দিষ্ট সিমটি ফোনেই রাখতে হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে শুধু মোবাইল অ্যাপ নয়, ডেস্কটপ ও ওয়েব সংস্করণেও কড়াকড়ি বাড়ছে। প্রতি ছয় ঘণ্টা অন্তর হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ওয়েব স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে এবং পুনরায় লগ ইনের জন্য কিউআর কোড বা ফোন ভেরিফিকেশন বাধ্যতামূলক হবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট করেছেন যে, ডিজিটাল সুরক্ষা ও আর্থিক প্রতারণা রুখতে এই সময়সীমা আর বাড়ানো হবে না।