যুদ্ধের প্রভাবে বিদেশের মাটিতেও স্থগিত সিবিএসই পরীক্ষা

যুদ্ধের প্রভাবে বিদেশের মাটিতেও স্থগিত সিবিএসই পরীক্ষা

পশ্চিম এশিয়ার উত্তাল পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে সাতটি দেশে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আপাতত স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে।

বোর্ডের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ মার্চ ২০২৬ তারিখে বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে নির্ধারিত পরীক্ষাগুলি নেওয়া হচ্ছে না। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হলেও আন্তর্জাতিক অস্থিরতা এই জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে কর্তৃপক্ষকে।

বোর্ড জানিয়েছে, আগামী ৩ মার্চ পরিস্থিতি পুনরায় পর্যালোচনা করা হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত হবে ৫ মার্চ থেকে পরবর্তী পরীক্ষাগুলো সূচি মেনে হবে কি না। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন দিনক্ষণও পরবর্তীকালে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীদের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বোর্ড এই পদক্ষেপ নিয়েছে। বর্তমান অবস্থায় পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই নতুন সময়সূচি প্রকাশ করবে সিবিএসই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *