মাত্র ৫২ ইঞ্চি জায়গায় দোতলা বাড়ি বানিয়ে ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই ব্যক্তি

মাত্র ৫২ ইঞ্চি জায়গায় দোতলা বাড়ি বানিয়ে ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই ব্যক্তি

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এমন কিছু ভিডিও সামনে আসে যা সাধারণ মানুষকে অবাক করে দেয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তার অসামান্য দক্ষতায় মাত্র ৫২ ইঞ্চি জায়গায় একটি দোতলা বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন।

বাড়িটি তৈরির সময় অনেকেই তাকে উপহাস করেছিলেন। কেউ বলেছিলেন টাকা নষ্ট করছেন, আবার কেউ বলেছিলেন এটি আসাম্ভব। কিন্তু সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের মেধা ও জেদকে পুঁজি করে তিনি এই অসাধ্য সাধন করেছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। ভিডিওতে নিজের কীর্তির পাশে সগর্বে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি এবং তার হাসিমুখের স্ত্রীকে দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অসাধ্য সাধনের এই ভিডিওটি এখন নেটপাড়ায় রীতিমতো ঝোড়ো গতিতে ভাইরাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *