শুধু শরীরসুখের টানে এই দ্বীপে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের মহিলারা! কারণ জানলে চমকে উঠবেন

শুধু শরীরসুখের টানে এই দ্বীপে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের মহিলারা! কারণ জানলে চমকে উঠবেন

পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ গাম্বিয়া এখন বিশ্বজুড়ে এক অদ্ভুত কারণে চর্চার কেন্দ্রবিন্দু। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই দ্বীপে বর্তমানে নারী পর্যটকদের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে। তবে এই ভিড় কেবল ভ্রমণের জন্য নয়, বরং এক বিশেষ উদ্দেশ্যে।

অভিযোগ উঠেছে, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধনী ও বয়স্কা মহিলারা শুধুমাত্র শারীরিক সম্পর্কের খোঁজে গাম্বিয়াতে পাড়ি দিচ্ছেন। দারিদ্র্যের সুযোগ নিয়ে সেখানকার স্থানীয় যুবকদের দামি উপহার ও অর্থের প্রলোভন দেখিয়ে এই পথে টেনে আনা হচ্ছে। মূলত কর্মসংস্থানের অভাব থাকায় এই দ্বীপের যুবকরাও সহজে এই জালে জড়িয়ে পড়ছে।

পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে, ২০২২ সালে গাম্বিয়ার পর্যটন বোর্ড ব্রিটিশ সরকারের কাছে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা প্রকৃত পর্যটক চান, যৌন পর্যটন নয়। তবে দেশের অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল হওয়ায় সরকার কঠোর কোনো পদক্ষেপ নিতে পারছে না। বর্তমানে এই দ্বীপটি আন্তর্জাতিক মহলে ‘ফিমেল সেক্স ট্যুরিজম’-এর অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *