ইরানে মার্কিন-ইজরায়েলি হামলায় লাশের পাহাড়, ৫৫৫ ছাড়াল মৃত্যুমিছিল
March 2, 20266:01 pm

ইরান-ইজরায়েল যুদ্ধ এখন চরম ভয়াবহ রূপ নিয়েছে। আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে ইরানে নিহতের সংখ্যা ৫৫৫ ছাড়িয়ে গেছে, যার মধ্যে সিংহভাগই নারী ও শিশু। যুদ্ধের প্রথম দিন দক্ষিণ ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৫ জন ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে। আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়ানোয় ইরানের হাসপাতালগুলোতে তিলধারণের জায়গা নেই।
আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এবার পালটা গর্জে উঠেছে তেহরান। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আজ সকালেও আবু ধাবি, দোহা এবং মানামাতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘর্ষ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।