রাজ্যে আরও ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী, কাল আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

রাজ্যে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কাল আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

২০২৬-এর বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে পশ্চিমবঙ্গে আরও ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় এই আধাসেনা আগামী ১০ মার্চের মধ্যে রাজ্যে পৌঁছাবে। এর মধ্যে ১২০ কো ম্পা নি সিআরপিএফ, ৬৫ কো ম্পা নি বিএসএফ এবং আইটিবিপি ও এসএসবি-সহ অন্যান্য বাহিনীর জওয়ানরা রয়েছেন। মূলত নিরাপত্তার ঘেরাটোপ মজবুত করতেই কমিশনের এই তৎপরতা।

এই পরিস্থিতিতে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাজ্যে আসছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ। সফর চলাকালীন তারা রাজনৈতিক দল ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাহিনীর মোতায়েন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করাই এই সফরের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *