বিস্ফোরক দিলীপ-পত্নী রিঙ্কু! নাম না করে কাকে নিশানা রিঙ্কুর?

বিধানসভা নির্বাচনে রাজারহাট-নিউটাউন আসনে প্রার্থী হতে চেয়ে BJP নেতৃত্বের কাছে নিজের বায়োডেটা জমা দিয়েছিলেন। কিন্তু ওই আসনে অন্য প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। বললেন, ‘রাজারহাট-নিউটাউনে যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আমাকে টিকিট না দেওয়া উচিত হয়নি। আমি দিলীপ ঘোষের আগে থেকে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত।’
নাম না করে কাকে নিশানা রিঙ্কুর?
নাম না করে LOP শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংয়ের পরিবারকেও নিশানা করেছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি বলেছেন, ‘আমাকে যুক্তি দেওয়া হয়েছিল, একই পরিবার থেকে একাধিক সদস্যকে প্রার্থী করা হবে না। কিন্তু তা হয়েছে। অধিকারী পরিবার, সিং পরিবারের একাধিক ব্যক্তি টিকিট পেয়েছেন। আমাকে নেতৃত্ব বলেছেন দাদাকে (দিলীপ) জেতাতে। আমি বলেছি, দাদাকে জেতানোর জন্য আমাকে প্রয়োজন নেই। বিজেপি কর্মীরাই যথেষ্ট।’