দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার!
March 26, 20265:20 am

রাজ্যের বিধানসভা ভোটের আবহেই গত সোমবার মধ্যরাতে এসআইআরের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে জানানো হল, আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ পেতে পারে। এদিকে, কমিশনের শেষ আপডেট বলছে, মঙ্গলবার পর্যন্ত মোট নিষ্পত্তি হয়েছে ৩২ লক্ষের, এর মধ্যে আনুমানিক ৪০ শতাংশ ডিলিটেড। তবে নিষ্পত্তি হলেও এখনও পর্যন্ত আপলোড হয়েছে মাত্র ১০ লক্ষ।