ছুটি বাতিল করে শনি ও রবিবারেও খোলা থাকছে নবান্ন

ছুটি বাতিল করে শনি ও রবিবারেও খোলা থাকছে নবান্ন

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ প্রদানের প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করতে নবান্নে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। চলতি মাসের ৩১ তারিখের মধ্যে প্রথম কিস্তির টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এই বিশাল কর্মযজ্ঞ শেষ করতে আগামী ২৮ এবং ২৯ মার্চ, অর্থাৎ শনি ও রবিবারও নবান্নের অ্যাকাউন্টস বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, বকেয়া কাজ দ্রুত মেটাতে সংশ্লিষ্ট বিভাগের সমস্ত কর্মী ও আধিকারিকদের সপ্তাহান্তের ছুটিতেও দপ্তরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী চলতি অর্থবর্ষের মধ্যেই বকেয়ার অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই আইনি জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ডিএ প্রদান নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *