আসামেও কি মাস্টারস্ট্রোক ওয়েইসির বদরুদ্দিনের সঙ্গে জোট বেঁধে বড় চমক আসাদউদ্দিনের

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ঘোষণার পর এবার প্রতিবেশী রাজ্য আসামেও সক্রিয় হয়ে উঠলেন আসাদউদ্দিন ওয়েইসি। হায়দরাবাদের এই সাংসদ তথা মিম প্রধান এবার পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য আসামে নিজের রাজনৈতিক প্রভাব বিস্তারে তৎপর। সাম্প্রতিক রাজনৈতিক গতিবিধিতে স্পষ্ট যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মিম প্রধান নতুন রণকৌশল সাজাচ্ছেন।
আসামের নির্বাচনী লড়াইয়ে ওয়েইসি প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা এআইইউডিএফ-এর সঙ্গে জোট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। দুই দলের এই সমঝোতা আসামের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। কলকাতার সফরের রেশ কাটতে না কাটতেই এই জোটের ঘোষণা সংশ্লিষ্ট মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।