বিজেপিকে ৫০ আসণের নিচে নামিয়ে দেওয়ার হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপিকে ৫০ আসণের নিচে নামিয়ে দেওয়ার হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের লাভপুরে এক নির্বাচনী জনসভায় ভারতীয় জনতা পার্টিকে তীব্র আক্রমণ করেছেন। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহার সমর্থনে আয়োজিত এই সভায় তিনি দাবি করেন, বিজেপি এখনো সব আসনে প্রার্থী দিতেই সক্ষম হয়নি। ফলে তৃণমূলকে পরাজিত করার সামর্থ্য তাদের নেই। বরং আসন্ন নির্বাচনে ঘাসফুল শিবির আরও বিপুল ব্যবধানে জয়লাভ করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, এবারের নির্বাচনে তাদের মূল লক্ষ্য হলো বিজেপিকে ৫০টি আসনের নিচে নামিয়ে আনা। তার মতে, বিজেপি শক্তিশালী হলে সাধারণ ও গরিব মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই গরিবের অধিকার রক্ষায় এবং বিজেপির দাপট রুখতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি। তৃণমূলের এই শীর্ষ নেতার বক্তব্যকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *