আইপিএল শুরুর আগেই চেন্নাই শিবিরে বড় ধাক্কা, ধোনির পর ছিটকে গেলেন সিএসকে-র আরও এক বিধ্বংসী তারকা

আইপিএল শুরুর আগেই চেন্নাই শিবিরে বড় ধাক্কা, ধোনির পর ছিটকে গেলেন সিএসকে-র আরও এক বিধ্বংসী তারকা

সিএসকে শিবিরে দুঃসংবাদ থামছেই না। এমএস ধোনির চোটের ধাক্কা সামলে ওঠার আগেই কপালে ভাঁজ ফেললেন ডেওয়াল্ড ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার এই ২২ বছর বয়সি ব্যাটার চোটের কারণে আইপিএল ২০২৬-এর শুরুর অন্তত দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন। গত সিজনে মাত্র ৬ ম্যাচে ১৭টি ছক্কা হাঁকিয়ে নজর কাড়া এই মিডল অর্ডার ব্যাটার এখন সাইড স্ট্রেন সমস্যায় ভুগছেন। ফলে ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ধোনি ও ব্রেভিস কাউকেই পাচ্ছে না চেন্নাই। গতবার ১৮০ স্ট্রাইক রেটে রান তোলা ব্রেভিসের অনুপস্থিতি সিএসকে-র ব্যাটিং লাইনআপকে টুর্নামেন্টের শুরুতেই চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *