আট বিলিয়ন ডলারের সোনা বিক্রি করে বিশ্ব বাজারে তোলপাড় সৃষ্টি করল তুরস্ক

আট বিলিয়ন ডলারের সোনা বিক্রি করে বিশ্ব বাজারে তোলপাড় সৃষ্টি করল তুরস্ক

বিশ্বের সোনা বাজারে এক নজিরবিহীন অস্থিরতা তৈরি করে মাত্র দুই সপ্তাহে ৫৮ টন সোনা বিক্রি করে দিয়েছে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত সাত বছরের মধ্যে তুরস্কের স্বর্ণভাণ্ডারে এটিই সবচেয়ে বড় পতন। মূলত দেশের অভ্যন্তরে লাগামহীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং জাতীয় মুদ্রা লিরা-র মান স্থিতিশীল রাখতেই তুর্কি সরকার এই আগ্রাসী পদক্ষেপ নিয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

এই বিশাল পরিমাণ সোনা বাজারে আসার ফলে আন্তর্জাতিক বুলিয়ন মার্কেটে সোনার দামে বড়সড় প্রভাব পড়েছে। জানা গেছে, বিক্রিত স্বর্ণের একটি বড় অংশ বিদেশের সঙ্গে সোয়াপ ডিলের মাধ্যমে মার্কিন ডলার ঋণের জামানত হিসেবে ব্যবহৃত হয়েছে। তুরস্কের এই অভাবনীয় সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। সাধারণ বিনিয়োগকারী ও ক্রেতাদের জন্য বৈশ্বিক বাজারের এই বড় পরিবর্তনটি আগামী দিনে ঘরোয়া বাজারে সোনার দাম নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *