লিভ-ইন সঙ্গী কি আসলে বিবাহিত? জনগণনার নতুন নিয়মে দম্পতিদের জন্য যা জানাল সরকার
March 31, 20264:47 am

পহেলা এপ্রিল থেকেই শুরু হচ্ছে দেশজুড়ে জনগণনার কাজ। এই প্রক্রিয়ায় লিভ-ইন সম্পর্কে থাকা নারী-পুরুষদের পরিচয় ঠিক কী হবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রকাশিত ৩৩টি প্রশ্নের তালিকায় জানানো হয়েছে, লিভ-ইন দম্পতিরা যদি নিজেদের বিবাহিত বলে দাবি করেন, তবে নথিতে তাঁদের ‘বিবাহিত’ হিসেবেই গণ্য করা হবে। তবে আলাদাভাবে ‘লিভ-ইন’ পরিচয় নথিভুক্ত করার কোনো সুযোগ থাকছে না। একইভাবে সমকামী যুগলদের ক্ষেত্রেও আইনি জটিলতার কারণে তাঁদের বিবাহিত হিসেবে দেখানোর পথ বন্ধ থাকছে। অর্থাৎ সরকারি খাতায় শেষ পর্যন্ত বিবাহিত অথবা অবিবাহিত— এই দুই বিভাগেই সীমাবদ্ধ থাকছে নাগরিক পরিচয়। ডিজিটাল পোর্টালে তথ্য আপলোডের পাশাপাশি জনগণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও এই তথ্য সংগ্রহ করবেন।