নন্দীগ্রামের অলিগলিতে কার আশীর্বাদ খুঁজছেন শুভেন্দু? মনোনয়ন জমা দিয়ে কাদের ‘ভগবান’ বললেন বিজেপি নেতা!

নন্দীগ্রামের অলিগলিতে কার আশীর্বাদ খুঁজছেন শুভেন্দু? মনোনয়ন জমা দিয়ে কাদের ‘ভগবান’ বললেন বিজেপি নেতা!

রাজ্য রাজনীতির হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। এদিন হলদিয়া মহকুমা শাসকের দফতরে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে পৌঁছান তিনি। ২০২১ সালের কঠিন লড়াইয়ের স্মৃতি উসকে শুভেন্দু এদিন স্পষ্ট জানান, নন্দীগ্রামের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষই তাঁর কাছে প্রকৃত ভগবান। তৃণমূলের সংখ্যালঘু ভোটের মেরুকরণ রুখতে এই সাধারণ মানুষই তাঁকে আশীর্বাদ করেছিলেন বলে দাবি করেন তিনি। ২০২৬-এর এই লড়াইয়েও জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী শুভেন্দু। আগামী ২ এপ্রিল অমিত শাহকে সঙ্গে নিয়ে ভবানীপুরে এবং ৫ এপ্রিল কোচবিহারে নরেন্দ্র মোদীর মেগা সভার হাত ধরে রাজ্যে নির্বাচনী উত্তাপ আরও বাড়তে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *