খতম মাসুদ আজহারের ভাই! পাকিস্তানে রহস্যমৃত্যু ভারতবিরোধী টপ জঙ্গি তাহিরের

খতম মাসুদ আজহারের ভাই! পাকিস্তানে রহস্যমৃত্যু ভারতবিরোধী টপ জঙ্গি তাহিরের

বাহাওয়ালপুর: পাকিস্তানে আবারও নিকেশ ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকার আরও এক নাম। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাই তথা শীর্ষ জঙ্গি নেতা মহম্মদ তাহির আনোয়ারের রহস্যমৃত্যু ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে গোপনেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সম্প্রতি পাক সংবাদমাধ্যম ও জইশের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাহিরের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, মৃত্যুর আসল কারণ নিয়ে দানা বেঁধেছে রহস্য। পাকিস্তান সরকার এই নিয়ে মুখে কুলুপ আঁটলেও মনে করা হচ্ছে, কোনও অজ্ঞাত পরিচয় আততায়ীর হামলায় মৃত্যু হয়েছে এই দুর্ধর্ষ জঙ্গির।

উল্লেখ্য, ২০০১ সালের সংসদ হামলা থেকে শুরু করে পাঠানকোট, উরি এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার নেপথ্যে ছিল এই জইশ বাহিনী। ভারতের ‘হিট লিস্টে’ থাকা তাহিরের এই মৃত্যু দিল্লির জন্য বড়সড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। কিছুদিন আগেই ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুরে’ বাহাওয়ালপুরের জইশ সদর দপ্তর গুঁড়িয়ে গিয়ে মাসুদের পরিবারের ১০ জন সদস্য খতম হয়েছিল। এবার খোদ মাসুদের ভাইয়ের মৃত্যুতে কার্যত কোমর ভেঙে গেল এই জঙ্গি সংগঠনের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *