দল বদলে বাজিমাত! চৌরঙ্গীতে বিজেপির বড় চমক দুঁদে নেতা সন্তোষ পাঠক

দল বদলে বাজিমাত! চৌরঙ্গীতে বিজেপির বড় চমক দুঁদে নেতা সন্তোষ পাঠক

ভোটের লড়াইয়ে বড় চাল বিজেপির। কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ঠিক সাত দিনের মাথায় কপাল খুলল হেভিওয়েট নেতা সন্তোষ পাঠকের। মঙ্গলবার বিজেপির চতুর্থ তালিকায় তাঁর নাম ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়।

তৃণমূলের দাপটের মাঝেও নিজের গড় আগলে রাখা কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর এবার চৌরঙ্গী আসনে বিজেপির ‘তুরুপের তাস’। এর আগে দু’বার বিধানসভা ভোটে লড়লেও জয়ের স্বাদ পাননি তিনি। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে গত ২৪ মার্চ বিজেপিতে পা রাখতেই মিলল বিধানসভার টিকিট। রাজনৈতিক মহলের মতে, দলবদলের বড় ‘পুরস্কার’ হিসেবেই সন্তোষ পাঠককে প্রার্থী করল বিজেপি নেতৃত্ব। চৌরঙ্গীর ময়দানে এবার সন্তোষের ম্যাজিক কাজ করে কি না, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *