কৃষক বন্ধু প্রকল্পে বিশাল বদল আনল মমতা সরকার! এখন থেকে স্ট্যাটাস চেক করলেই দেখবেন নতুন চমক

পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পোর্টালে কৃষকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে অনলাইনে আবেদনের স্থিতি বা স্ট্যাটাস চেক করার সময় উপভোক্তার আইডি নম্বর এবং জমির পরিমাণের মতো সংবেদনশীল তথ্যগুলি আংশিকভাবে গোপন রাখা হবে।
রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্পে আগে ভোটার কার্ড বা আধার নম্বর দিয়ে সার্চ করলে যে কেউ কৃষকের সমস্ত ব্যক্তিগত তথ্য দেখতে পেতেন। তথ্যের গোপনীয়তা বজায় রাখতে এখন থেকে সেই তথ্যের একটি বড় অংশ ‘X’ চিহ্ন দিয়ে ঢেকে বা মাস্কিং করে রাখা হবে, অনেকটা কেন্দ্রীয় সরকারের পিএম কিষান পোর্টালের আদলে। এর ফলে অনুমতি ছাড়া অন্য কেউ কৃষকের গুরুত্বপূর্ণ নথির নম্বর জানতে পারবেন না। নির্বাচনী বিধি নিষেধের কারণে নতুন আর্থিক অনুদান সংক্রান্ত ঘোষণা না থাকলেও, পোর্টালের এই প্রযুক্তিগত আধুনিকীকরণ কৃষকদের তথ্যের নিরাপত্তা আরও মজবুত করবে।