ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন, প্রেমিকের সঙ্গে মিলে ভয়ংকর ছক কষলেন স্ত্রী

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন, প্রেমিকের সঙ্গে মিলে ভয়ংকর ছক কষলেন স্ত্রী

তামিলনাড়ুর ভেলোর সংলগ্ন মেলপল্লিপাট্টু গ্রামে কৃষ্ণমূর্তি নামক এক নির্মাণ শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। তদন্তে জানা গেছে, ২৯ বছর বয়সী কৃষ্ণমূর্তিকে কোনো রোগ নয়, বরং তাঁর স্ত্রী মনীষা নিজের প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করেছেন। গত দুই বছর ধরে চলা বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

আট বছর আগে প্রেমের বিয়ে হলেও সম্প্রতি প্রতিবেশী আনবাঝাগানের সঙ্গে মনীষার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিষয়টি জেনে ফেলায় শুরু হয় অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষ্ণমূর্তি কাজ ছেড়ে বাড়িতেই থাকতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে মনীষা স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন। ঘটনার রাতে মনীষা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে কৃষ্ণমূর্তিকে অচৈতন্য করে ফেলেন। এরপর তাঁর নির্দেশে প্রেমিক আনবাঝাগান ও তার এক বন্ধু বাড়ির দেওয়ালে চড়ে ভিতরে ঢোকেন।

নিশ্চিন্তে ঘুমানোর সময় ওই দুই যুবক কাপড়ের ফাঁস লাগিয়ে কৃষ্ণমূর্তিকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মনীষা তখন বাইরে পাহারা দিচ্ছিলেন। খুনের পর ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালিয়ে দিতে মনীষা দাবি করেন যে তাঁর স্বামী রক্তবমি করে মারা গেছেন। তবে মৃতের বাবার সন্দেহের ভিত্তিতে পুলিশি জেরা শুরু হলে মনীষা ভেঙে পড়েন এবং অপরাধ কবুল করেন। পুলিশ ইতিমধ্যেই মনীষা, তাঁর প্রেমিক ও অপর এক সহযোগীকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *