দুই সন্তানসহ প্রেমিকের হাত ধরে পালানো গৃহবধূ ফিরতেই চক্ষু চড়কগাছ সকলের

দুই মাস আগে দুই সন্তানকে সঙ্গে নিয়ে প্রেমিকের সাথে ঘর ছেড়েছিলেন এক গৃহবধূ। সম্প্রতি তিনি নিজের বাপের বাড়িতে ফিরে আসতেই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই খবর জানাজানি হতেই স্বামী ও স্ত্রীর পক্ষ থানায় উপস্থিত হয়, যেখানে একে অপরের সাথে থাকতে অস্বীকার করায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।
ভুক্তভোগী স্বামী জানান, তিনি গড়া রোডে চা ও পরোটার দোকান চালান। সেখানে গ্রাহক হিসেবে যাতায়াত করতে করতেই এক যুবকের সাথে তার স্ত্রীর ঘনিষ্ঠতা তৈরি হয়। গত দুই মাস আগে ওই যুবক মোটরসাইকেলে করে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পালিয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর গত শনিবার ওই নারী ফিরে আসেন। তবে থানায় স্বামী-স্ত্রী মুখোমুখি হতেই শুরু হয় বিবাদ। স্ত্রী তার স্বামীর মারধরের অভিযোগ তুলে প্রেমিকের সাথে থাকার জেদ ধরেন।
অন্যদিকে স্বামী তার স্ত্রীকে ঘরে নিতে অস্বীকার করলেও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তার দাবি, স্ত্রী ও তার প্রেমিক শিশুদের ক্ষতি করতে পারে, তাই সন্তানদের যেন তার হেফাজতে দেওয়া হয়। স্ত্রীর পরিবারের কেউ থানায় উপস্থিত না হলেও অভিযুক্ত প্রেমিকের বাড়ির লোকজন সেখানে হাজির হয়েছিলেন। তবে মূল অভিযুক্ত যুবক বর্তমানে এলাকায় নেই বলে জানা গেছে।
পুলিশ উভয় পক্ষের বয়ান রেকর্ড করেছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, স্বামী-স্ত্রী কেউ একে অপরের সাথে থাকতে রাজি নন। বিষয়টি এখন পারিবারিক আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ।