অক্ষয় তৃতীয়া ২০২৬: অক্ষয় যোগে এই ৪ রাশির ঘরে হবে টাকার বৃষ্টি!
আগামী ১৯ এপ্রিল, ২০২৬ পালিত হতে যাওয়া অক্ষয় তৃতীয়া এক বিরল মহাজাগতিক সংযোগের কারণে বিশেষ গুরুত্ব বহন করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এদিন চাঁদ ও সূর্য নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থান করায় এক শক্তিশালী ‘অক্ষয় যোগ’ তৈরি হচ্ছে। ধর্মীয় বিশ্বাসমতে, এই যোগে শুরু করা যেকোনো কাজের সুফল দীর্ঘস্থায়ী হয়। গ্রহের এই বিশেষ অবস্থানের ফলে মেষ, বৃষ, সিংহ ও বৃশ্চিক—এই চারটি রাশির জাতক-জাতিকার জীবনে বড় ধরনের আর্থিক উন্নতি ও রাজকীয় সুখের যোগ তৈরি হয়েছে।
অক্ষয় যোগের প্রভাবে মেষ রাশির কর্মক্ষেত্রে পদোন্নতি ও ব্যবসায় নতুন বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে জমি বা বাড়ি কেনার মতো দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে এবং পারিবারিক অশান্তি দূর হয়ে মানসিক শান্তি ফিরবে। সিংহ রাশির জাতকদের আইনি জটিলতার অবসান ও ব্যবসায়িক চুক্তিতে সাফল্যের পাশাপাশি সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। এছাড়া বৃশ্চিক রাশির জন্য এ সময়টি আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হতে পারে, যেখানে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, চাকরির নতুন সুযোগ ও বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবল।