বছরে ১০ লক্ষ টাকা আয়? নতুন নিয়মে হাতে কত কম বেতন আসবে আপনার!

১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন শ্রম আইনের ফলে দেশের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন এই নিয়মের আওতায় একজন কর্মীর বার্ষিক আয় বা সিটিসি (CTC) বাড়লেও প্রতি মাসে হাতে পাওয়া বেতন বা ‘ইন হ্যান্ড স্যালারি’ কিছুটা কমতে পারে। তবে এই পরিবর্তনের ফলে প্রভিডেন্ট ফান্ড (PF), গ্র্যাচুইটি এবং বিমা কভারেজের মতো খাতে কর্মীর সঞ্চয়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, ১০ লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে ইন হ্যান্ড স্যালারি মাসে প্রায় ১১০০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত কমতে পারে, অথচ বছরে প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণ ১৫ হাজার টাকারও বেশি বৃদ্ধি পাবে।
নতুন নিয়মে বেসিক পে, ডিএ (Dearness Allowance) এবং রিটেনিং অ্যালাউন্স মিলিয়ে মোট বেতনের অন্তত ৫০ শতাংশ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগে পিএফ ও গ্র্যাচুইটির খরচ কমাতে কো ম্পা নিগুলো বেসিক পে সিটির ৩০-৪০ শতাংশের মধ্যে রাখত, যা এখন পরিবর্তিত হচ্ছে। নতুন এই কাঠামোয় বোনাস, এইচআরএ এবং স্পেশাল অ্যালাউন্সের মতো ভাতার পরিমাণ কমিয়ে মূল বেতনের অংশ বাড়ানো হয়েছে। ফলে স্বল্পমেয়াদে হাতে আসা বেতন কিছুটা কম মনে হলেও, দীর্ঘমেয়াদে তা কর্মীদের আর্থিক সুরক্ষা ও সঞ্চয়কে আরও মজবুত করবে বলে জানানো হয়েছে।