বিজেপির যুবশক্তি কার্ড: যুবকদের জন্য কী কী ধামাকা অফার থাকছে!
April 17, 20267:36 am

মাতৃশক্তি ভরসা কার্ডের পর এবার ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকাশ করল পশ্চিমবঙ্গ বিজেপি। অলিম্পিকে পদকজয়ী প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বক্সার বিজেন্দ্র সিং-এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কার্ডটি প্রকাশ করা হয়। রাজ্যের যুবসমাজের জন্য এই বিশেষ কার্ডের ঘোষণা করেছে বিজেপি।
এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেক যুবককে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আরও ৫ বছর বৃদ্ধির কথা ঘোষণা করেছে দলটি। এছাড়া আগামী পাঁচ বছরে রাজ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।