মমতায় গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি, মুখ খুললেন সিইও মনোজ আগরওয়াল!

মমতায় গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি, মুখ খুললেন সিইও মনোজ আগরওয়াল!

দমদম বিমানবন্দরে নিজের গাড়ি কেন্দ্রীয় বাহিনী কর্তৃক চেকিংয়ের অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছেন, তৃণমূল নেতাকর্মীদের গাড়ি তল্লাশি করা হলে কেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি তল্লাশি করা হবে না। এই প্রক্রিয়ায় বৈষম্য করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

মুখ্যমন্ত্রীর এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর গাড়ি তল্লাশি করা হয়েছে—এমন কোনো তথ্য বা খবর তাদের কাছে নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *