রাশিয়া-ইরানের তেল কেনা নিয়ে আমেরিকার হুংকার, ভারত কি মুখ ফেরাবে?

রাশিয়া-ইরানের তেল কেনা নিয়ে আমেরিকার হুংকার, ভারত কি মুখ ফেরাবে?

রাশিয়া ও ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতদিন এই ছাড়ের সুবিধা নিয়ে ভারতসহ বিভিন্ন দেশ তেল সংকট মোকাবিলা করলেও, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেনেট জানিয়েছেন, ১১ মার্চের পর থেকে সমুদ্রপথে রাশিয়ার তেল আমদানির মেয়াদ শেষ হয়েছে এবং এর কোনো নবায়ন করা হবে না। একইসঙ্গে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে, যারা ইরানের তেল কিনবে বা ইরানের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত থাকবে, তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এর আগে পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে হরমুজ প্রণালী নিয়ে সৃষ্ট জটিলতায় বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হয়েছিল। সেই পরিস্থিতিতে ভারতকেও সাময়িকভাবে রুশ ও ইরানি তেল আমদানির অনুমতি দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে বর্তমান নির্দেশনার ফলে ওই ছাড়ের সময়সীমা অতিক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে নতুন করে তেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এই নিষেধাজ্ঞা ভারতের জ্বালানি নিরাপত্তা ও পেট্রোল-ডিজেলের দামের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *