হাই কোর্টের বড় নির্দেশ, স্বস্তি তমন্নার!
April 17, 20264:51 pm

দক্ষিণ ভারতের একটি পরিচিত সাবান প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ৬.২ কোটি টাকার চুক্তিবদ্ধ হওয়ার কয়েক মাস পরই আইনি জটিলতায় জড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সংশ্লিষ্ট রাজ্যে বিজ্ঞাপনটি নিয়ে তীব্র আপত্তি ওঠায় ওই সংস্থা তামান্নার ছবি ও উপস্থিতি সম্বলিত সমস্ত প্রচারমূলক কর্মকাণ্ড বন্ধ করে দেয় এবং তাঁর মুখ সরিয়ে নেয়।
বিজ্ঞাপন প্রচারে বাধা সৃষ্টি হওয়ায় এবং আকস্মিকভাবে তাঁকে বাদ দেওয়ায় অভিনেত্রী ওই সংস্থার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। চুক্তিভঙ্গের এই ঘটনায় বর্তমানে অভিনেত্রী ও সাবান প্রস্তুতকারী সংস্থার মধ্যে আইনি বিরোধের সৃষ্টি হয়েছে।