২০ মিনিটের জন্য ‘মৃত’, ফিরে এসে শোনালেন পরকালের বিচার ও সেই রহস্যময় হাতের গল্প!

দীর্ঘ ৪০ বছর আগের এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন ৬০ বছর বয়সী স্কট ড্রামন্ড। ২৮ বছর বয়সে একটি অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন। প্রায় ২০ মিনিট ক্লিনিক্যালি মৃত থাকার পর অলৌকিকভাকে প্রাণ ফিরে পান তিনি। স্কটের দাবি, এই ২০ মিনিটে তিনি পরলৌকিক জগতের এক অদ্ভুত ও শান্তিময় রূপ প্রত্যক্ষ করেছেন, যেখানে তার সারা জীবনের কর্মকাণ্ডের বিচার চলছিল।
অপারেশন থিয়েটার থেকে অনন্তের পথে
অস্ত্রোপচারের টেবিলে অচেতন অবস্থায় স্কট হঠাৎ অনুভব করেন, তিনি নিজের শরীরের ওপর ভাসছেন। তিনি নার্সদের চিৎকার এবং অস্ত্রোপচারের প্রতিটি সেলাই স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এরপরই এক অদৃশ্য সত্তা তাকে এক বিশাল তৃণভূমি ও বুনো ফুলে ঘেরা অপূর্ব সুন্দর এক প্রান্তরে নিয়ে যায়। স্কটের ভাষ্যমতে, সেই স্থানে এক গভীর নিস্তব্ধতা ও প্রশান্তি বিরাজ করছিল এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তিনি পেছনে ফিরে না তাকান।
কর্মফল ও জীবনের বিচার
পরলৌকিক সেই সফরে স্কট তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনার একটি ভিডিও চিত্র দেখতে পান। সেখানে তার করা প্রতিটি ভালো ও মন্দ কাজের বিচার হচ্ছিল। এরপর মেঘের আড়াল থেকে একটি হাত এসে তাকে জানায় যে, পৃথিবীতে তার কাজ এখনো শেষ হয়নি। পরক্ষণেই তিনি পুনরায় নিজের শরীরে ফিরে আসেন এবং জ্ঞান ফিরে পান। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স’ বলা হলেও, স্কটের এই দাবি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে নতুন করে কৌতূহল ও তর্কের সৃষ্টি করেছে।
এক ঝলকে
- স্কট ড্রামন্ড নামক এক ব্যক্তি ২০ মিনিট মৃত থাকার পর জীবিত হওয়ার দাবি করেছেন।
- মৃত্যু পরবর্তী অভিজ্ঞতায় তিনি এক সুন্দর প্রান্তর এবং নিজের জীবনের ভালো-মন্দ কাজের বিচার দেখেছেন।
- অদৃশ্য এক নির্দেশে পৃথিবীতে তার কাজ আসামাপ্ত থাকায় তিনি প্রাণ ফিরে পান।
- ৪০ বছর পর জনসমক্ষে আসা এই ঘটনাটি পরলৌকিক জীবন নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।