সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা
April 25, 20264:43 am

নরওয়ে সরকার ১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে একটি আইন প্রণয়ন করতে চলেছে। শুক্রবার সে দেশের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে বলেছেন, “আমরা আইনটা আনছি, কারণ আমরা এমন একটা শৈশব চাই, যেখানে শিশুরা শিশুসুলভ আচরণ করতে পারবে। …খেলাধুলো, বন্ধুত্ব এবং দৈনন্দিন জীবন যেন অ্যালগরিদম ও স্ক্রিনের দখলে না চলে যায়।’