ভোটের আগে বহিরাগত!
April 25, 20265:35 pm

সল্টলেকের এএল ব্লকে একটি গেস্ট হাউসে বহিরাগত এসে ভিড় জমিয়েছে বলে দাবি তৃণমূলের। তদন্ত শুরু করে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ওই গেস্ট হাউসে থাকা কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযোগ, ভোটের জন্য ভিন রাজ্য থেকে বহিরাগত এনে রাখা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। যদিও পাল্টা দাবিতে বিজেপির একাংশের দাবি, তৃণমূল ভোটের আগেই ভূত দেখছে। পুলিশ সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।