২৯ তারিখ ডবল সেঞ্চুরি পার হবে: অভিষেক
April 25, 20265:32 pm

আজ, শনিবার বসিরহাট দক্ষিণের নির্বাচনী সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন। তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। ২৯ তারিখ ডবল সেঞ্চুরি পার হবে। সংখ্যা কোথায় গিয়ে থামবে, আমি নিজেও জানি না।’ প্রসঙ্গত, এদিন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্রের সমর্থনে প্রচার সভায় যোগ দেন অভিষেক।