অভিষেকের গড়ে আসছেন যোগীরাজ্যের ‘সিংহম’ অজয়!
April 27, 20267:01 pm

চব্বিশের রণক্ষেত্রে এবার বড় চমক দিল নির্বাচন কমিশন। প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচনের পর দ্বিতীয় দফায় স্রেফ কেন্দ্রীয় বাহিনী নয়, দুষ্কৃতীদের বুকে ত্রাস তৈরি করতে যোগীরাজ্য থেকে আনা হচ্ছে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অফিসারকে। দ্বিতীয় দফার হাই-ভোল্টেজ ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক হয়ে আসছেন অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশের পুলিশ মহলে যাঁর পরিচয় ‘সিংহম’ হিসেবে।