৪ তারিখের পর সব হিসেব হবে: অভিষেক
April 27, 20266:57 pm

আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালী বাগের ওপর হামলার ঘটনার কড়া নিন্দা করেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার আরামবাগের নির্বাচনী সভা থেকেই তাঁর হুংকার, ‘আমি জানি হামলার সঙ্গে কারা যুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে বেছে বেছে বের করব। আরামবাগে হারি বা জিতি, ৪ তারিখের পর সব হিসেব হবে।’ ওই সভায় বিজেপি ও সিপিএমকে একযোগে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।