গোঘাটে প্রবল সংঘর্ষ, আহত ২২
April 27, 20267:00 pm

সোমবার সকালে গোঘাটের শ্যাওড়া পঞ্চায়েত এলাকার বর্মায় বিজেপির প্রচার মিছিলে ধারালো অস্ত্র, লাঠি, বাঁশ নিয়ে হামলা এবং প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। দুষ্কৃতীদের মারে ২২ জন আহত বিজেপি কর্মীকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান দলের প্রার্থী প্রশান্ত দিগার। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে কয়েকজনকে আটক করেছে।